Categories: জাতীয়

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত

কাইয়ুম চৌধুরী, মিরসরাই:

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

​রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলগামী সড়কের আবুতোরাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, সরকারি দায়িত্ব পালন ও একটি তদন্ত-সংক্রান্ত কাজে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে আবুতোরাব এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

​স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

​এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, “সরকারি তদন্তের কাজে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরিবারের সদস্যরা আসছেন, পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রা দাশ জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ওই আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

Press Didar

Recent Posts

চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, সচেতনতা ও সুস্থ জীবনযাপন বিষয়ে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন…

6 hours ago

সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে অনুদান-বৃত্তি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদানসহ শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও…

14 hours ago

কারখানায় কর্মরতরা আমার পরিবারের সদস্য, তাদের ব্যথায় আমিও ব্যথিত: ফেরদৌস

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে’ পুরনো…

17 hours ago

ইপিজেডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে বিএনপির চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি : ইপিজেডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে অসুস্থ কিডনি…

1 day ago

সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কা: ব্যবসায়ী নিহত, ১২ গরু মারা গেছে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা…

1 day ago

চন্দনাইশে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল কানাইমাদারীতে পুকুরের পানিতে ডুবে মারা গেছে…

2 days ago

This website uses cookies.