Categories: জাতীয়

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রকৃত উন্নয়নে নতুন নতুন উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। উদ্ভাবনী কাজে নিয়োজিত উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং তাদের জন্য সহজ শর্তে ও কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

​শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মলানী এলাকায় উদ্ভাবক সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মির্জা ফখরুল বলেন, “শুধু রাস্তাঘাট, মসজিদ বা মাদরাসা নির্মাণই উন্নয়ন নয়; প্রকৃত উন্নয়ন হলো মানুষের আয় বৃদ্ধি, নতুন নতুন উদ্ভাবন এবং সফল উদ্যোক্তা তৈরি। মানুষের নিজের আয় বাড়ানোর পাশাপাশি অন্য মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের লক্ষ্য হতে হবে কৃষি ও শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।”

​দেশের তরুণ ও উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “ফুটবল বা ক্রিকেট নিয়ে অহেতুক লড়াই না করে আমাদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। মানুষের পেটে ভাত যোগাতে, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে এবং ভালো ব্যবসা গড়ে তুলতেই হবে—এটাই প্রকৃত উন্নয়ন।”

​উদ্ভাবক সলেমান আলীর প্রশংসা করে মির্জা ফখরুল আরও বলেন, “সলেমান আলী নিজের চেষ্টায় একটি অভূতপূর্ব উদ্ভাবন করেছেন। সাইকেলের মেকানিক থেকে একজন সফল উদ্ভাবকে পরিণত হয়ে তিনি সোলার প্রযুক্তিনির্ভর যে সেচ পাম্প তৈরি করেছেন, তা দেশের কৃষিখাতে বিদ্যুতের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখতে পারে। তিনি আমাদের গর্ব, দেশের গর্ব এবং কৃষকদের গর্ব। তিনি কয়েকদিন আগে ঢাকায় গিয়ে তার প্রকল্প সম্পর্কে আমাকে অবহিত করেন। তার মতো উদ্ভাবকরা নীরবে দেশের উন্নয়নের চাকাকে সচল রাখছেন।”

​অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, উদ্ভাবক সলেমান আলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…

8 hours ago

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

 বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…

11 hours ago

সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে…

18 hours ago

সীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে অবস্থিত কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমন (২৪)…

18 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ ইয়াসিন আরাফাত নামের ৩ বছর…

18 hours ago

সীতাকুণ্ডে সিএসআইডি প্রতিনিধি দল কর্তৃক শিবপুর প্রতিবন্ধী স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ​সীতাকুণ্ডে ‘সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজেবিলিটি’ (সিএসআইডি)-এর প্রতিনিধি দল কর্তৃক শিবপুর…

18 hours ago

This website uses cookies.