শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

রোড টু লাইট–এইচএসসি ২০২৬’: পরীক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ‘মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থা (এমএফএসএস)’-এর উদ্যোগে এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চালু হয়েছে ‘রোড টু লাইট–এইচএসসি ২০২৬’ কার্যক্রম। গত ২ জুলাই (বৃহস্পতিবার) পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে এই বাস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, “পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এমএফএসএস-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজসেবামূলক এমন মহতী কাজে সমাজের বিত্তবানদের আরও বেশি করে এগিয়ে আসা প্রয়োজন।”

​সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সময়মতো পৌঁছে দিতে এই সেবাটি নবমবারের মতো পরিচালিত হচ্ছে। এবারের কার্যক্রমের আওতায় তিনটি রুটে বাস চলাচল করবে—সীতাকুণ্ড থেকে ভাটিয়ারী, সীতাকুণ্ড থেকে সিটি গেট এবং বাড়বকুণ্ড থেকে সিটি গেট। মূলত পরীক্ষার দিন যাতায়াতজনিত দুশ্চিন্তা দূর করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

​উল্লেখ্য, ২০২২ সাল থেকে নিয়মিতভাবে পরিচালিত এই কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে এমএফএসএস ইতোমধ্যে ৬০টিরও বেশি মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—স্পোকেন ইংলিশ কোর্স, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ‘ক্লিন সীতাকুণ্ড’ কর্মসূচি, বৃক্ষরোপণ, ক্যান্সার স্ক্রিনিং ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি শোধন প্ল্যান্ট স্থাপন। এই ধারাবাহিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ৪টি আন্তর্জাতিক ও ৫টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার লুৎফুন নেছা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমত আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।

​সংগঠনের সভাপতি কাউছার আহমেদ সরোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং ‘রোড টু লাইট’-এর প্রধান সমন্বয়ক মো. তাইসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমএফএসএস-এর উপদেষ্টা মহিন উদ্দিন, এমএফজেএফ-এর উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন, মনিষার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আজমল হোসেন (হিরু)সহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »