বিয়ের প্রলোভন দেখিয়ে ল্যাব কর্মীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম আনোয়ারায় বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়া বাসায় এক নারী (২৮) ল্যাব কর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আনোয়ারা থানায় গত ৩১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধন/২০০৩ এর ৯(১) ধারায় মামলা করা হয়।

মামলার পর অভিযুক্ত প্রবাসী মিনহাজুল ইসলাম (৩২) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলার অভিযোগপত্রে জানা যায়, ঘটনার শিকার নারী চাতরি চৌমহনী বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। সে সুবাধে বিবাদী ও তার পরিবারের সাথে পরিচয়। পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত মিনহাজ ও তার পরিবারের সদস্যরা ঔ নারীর সাথে ফোনে নিয়মিত যোগাযোগ করতেন।

এক পর্যায়ে মিনহাজ বিয়ের কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। পরবর্তীতে অভিযুক্ত মিনহাজের চাপে ঔ নারী চাকরি ছেড়ে দেন। এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বৈরাগ ইউনিয়নের তেলের দোকানের উত্তর পার্শ্বে রহিম ড্রাইভারের ভাড়া বাসায় তাকে নিয়ে বসবাস করতে থাকেন।

অভিযোগে বলা হয় গত ১৮ জুন রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এতে ভিকটিমকে বাধ্য হয়ে থানায় মামলা করে।

চট্টগ্রাম আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় দৈনিক সরেজমিন কে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না আরো কিছু তদন্ত দরকার আছে

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

46 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.