বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলে বৃষ্টির দিনে উৎসবমুখর বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ জুন, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি: 

​কুড়িগ্রাম জেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ‘রিভার ভিউ হাই স্কুল’-এ বৃষ্টির দিনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। দিনভর মেঘলা আকাশ ও ঝুমঝুম বৃষ্টি থাকলেও প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও সামাজিক কার্যক্রমে কোনো ভাটা পড়েনি।

​সোমবার (২৯ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল সবুজ পৃথিবী গড়ার নানা বার্তা— “গাছ লাগান-দেশ বাঁচান”, “সবুজ বাঁচলে-পৃথিবী বাঁচবে”, “একটি গাছ লাগান-হাজার জীবন বাঁচান”, “সবুজ পৃথিবী-সুস্থ জীবন” এবং “পরিবেশ রক্ষা করুন-ভবিষ্যৎ নিরাপদ করুন।”

​ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বাদলের মাতাল ছন্দে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীরা ফলজ, বনজ, ঔষধি ও কাষ্ঠলসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন। এ সময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের প্রকৃতির ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ফয়েজ উদ্দিন, শাহাদত হোসেন, কাইয়ুম আলী, ফিরোজা বেগম, আশরাফী বিনতে ইসলাম, আব্দুর রশিদ সরকার, শামীরা আক্তার; সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম, রাজিয়া সুলতানা, ফরিদ উদ্দীন, রাশেদুজ্জামান, হাবিবুর রহমান, তাফরিফা আক্তার, কফিল উদ্দিন, খাদিজা খাঁন কান্তা; অফিস সহকারী আব্দুল খালেক, কম্পিউটার ল্যাব অপারেটর আশিকুর রহমান এবং এমএলএসএস আব্দুল মোনায়েম, বসুদেব দাস ও নৈশ প্রহরী আব্দুর রহিম টিটু প্রমুখ।

​কর্মসূচি শেষে প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পতিত জায়গা, বাড়ির চারপাশ ও স্কুল আঙিনায় সবুজের সমারোহ গড়ে তুলে প্রকৃতির ভারসাম্য রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »