শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে আমীর খসরু’র পক্ষে বিএনপির উপহার সামগ্রী বিতরণ সীতাকুণ্ডে আমিরাবাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি ও যুবদলের খাদ্য সহায়তা বিতরণ সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত, আর্থিক সহায়তা প্রদান মাদক নির্মূলে জিরো টলারেন্স: বিক্রেতা ও সেবনকারীদের ঠাঁই হবে জেলখানায় সীতাকুণ্ডে বিরোধের জেরে অসহায় পরিবারের ওপর হামলা, মা-মেয়েসহ তিনজন আহত পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত দুই জন দেশে ফিরেছে প্রবাসী জালালের মরদেহ, নিজ গ্রামে দাফন সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর নাম ঘোষণা উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে শিশু জান্নাতুল নাঈম ইরা মনি হত্যা ও ধর্ষণচেষ্টা মামলা: সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে, ন্যায়বিচারের প্রত্যাশা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

সীতাকুণ্ড ইকো পার্কে আলোচিত শিশু জান্নাতুল নাঈম ইরা মনি ধর্ষণচেষ্টা ও গলা কেটে হত্যা মামলার বিচারিক কার্যক্রম এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

​মঙ্গলবার (২৩ জুন) মামলার তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত তিন দিনে আদালতে মোট ১১ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম অনুযায়ী, বুধবার (২৪ জুন) অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে সংশ্লিষ্ট চিকিৎসকের (ডাক্তার) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

​সাক্ষ্য-প্রমাণ দ্রুত ও ধারাবাহিকভাবে উপস্থাপিত হওয়ায় বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রপক্ষ আশাবাদী যে, সকল তথ্য-উপাত্ত ও সাক্ষ্য পর্যালোচনার মাধ্যমে আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন।

​এই গুরুত্বপূর্ণ মামলাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪, চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর আ ন ম কামরুল হাসনাত চৌধুরী। তাকে সহায়তা করছেন অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সরোয়ার হোসেন লাভলু এবং অ্যাডভোকেট রিক্তা বড়ুয়া।

​এদিকে, এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় সীতাকুণ্ডবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানিয়ে বলছেন, শিশু ইরা মনিকে ধর্ষণচেষ্টা ও নির্মমভাবে হত্যার নেপথ্যে থাকা কুচক্রীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস কর্মকাণ্ড করার সাহস না পায়। ন্যায়বিচার প্রতিষ্ঠায় দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »