Categories: জাতীয়

সিলেটে র ্যাব সদস্য হত্যায় জড়িত ছিনতাইকারী বাপ্পি আটক

বিশেষ সংবাদদাতা-

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক র‍্যাব সদস্য নিহত এবং খুনি মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেফতার করেছে।
২২ মে শুক্রবার লামাবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই (নিঃ) মোঃ মাসুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন সিয়েরা-৫ ডিউটি পালনকালে আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রিজের নিচে কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে মাদক সেবন ও ক্রয়-বিক্রয় করতে দেখতে পান। এ সময় পুলিশ সদস্যরা তাদের আটক করার চেষ্টা করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।

পলায়নকালে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে র‍্যাব-৯, সিলেটে কর্মরত কনস্টেবল ইমন আচার্য্য পলায়নকারী মাদক ব্যবসায়ী আসাদুল আলম বাপ্পি (২২), পিতা- আবুল হোসেন, মাতা- রুবি বেগম, সাং- মোগলটুলা, কাজীরবাজার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেটকে আটক করার চেষ্টা করলে বাপ্পি তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে কনস্টেবল ইমন আচার্য্যের বুকের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

অপরদিকে, কিলো-১ মোবাইল ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ) মোঃ জামাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্তকে ধাওয়া করতে থাকেন। একপর্যায়ে আসামি তোপখানা এলাকার একটি বাসায় প্রবেশ করে একটি শিশুর গলায় চাকু ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে পুলিশ সদস্যরা কৌশলে তার হাতে থাকা ধারালো চাকু ফেলে দিয়ে তাকে আটক করতে সক্ষম হন। এ সময় ধস্তাধস্তিতে এএসআই জামাল মিয়া, কনস্টেবল হাকিম উজ্জ্বলসহ আরও কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে আসামি আসাদুল আলম বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে এবং ব্যবহৃত ধারালো চাকু উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

এদিকে আহত কনস্টেবল ইমন আচার্য্যকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ০১:৩০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।
উক্ত নিহত র‍্যাব সদস্যের মৃত্যুতে সিলেট মেট্রোপলিটন পুলিশ গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
বর্ণিত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: Sylhet Metropolitan Police – SMP .
Kotwali Thana Smp Sylhet .

Press Didar

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

58 minutes ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

2 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

3 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

5 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

6 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.