Categories: জাতীয়

সীতাকুণ্ড বাসিন্দা স্থানীয়দের চাকরির দাবিতে যুব কল্যাণ ফাউন্ডেশনের মানববন্ধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্পকারখানায় স্থানীয় বাসিন্দাদের চাকরির সুযোগ নিশ্চিত করার দাবিতে বেকার শিক্ষিত যুবকরা মানববন্ধন করেছেন।
শুক্রবার (২২ মে) জুমাআ নামাজের পর সীতাকুণ্ড বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে সীতাকুণ্ড যুব কল্যাণ ফাউন্ডেশন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, সীতাকুণ্ডে দিন দিন নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও স্থানীয় শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ আশানুরূপ বাড়ছে না। তাদের অভিযোগ, অধিকাংশ কারখানায় বাইরের জেলার লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে, যার কারণে স্থানীয় তরুণরা চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন।
বক্তারা আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগের সময় স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে। এ বিষয়ে প্রশাসন ও কারখানা মালিকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সায়েম শাহাদাত ও ফারুক হোসেন। তারা বলেন, স্থানীয় জনগণের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
এসময় মানববন্ধনে সমন্বয়ক ইমরান খানসহ স্থানীয় যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন বক্তব্য রাখেন।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

26 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

1 hour ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.