Categories: জাতীয়

রামিসা,ইরা হত্যার বিচারের দাবিতে সীতাকুণ্ডে মানবাধিকার সংস্থা ”মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ”র প্রতিবাদ ও মানববন্ধন।

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ধর্ষণ ও নির্মম রামিসা হত্যার দ্রুত বিচার এবং আসামির ফাঁসির দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

একটি সন্তানের মৃত্যু শুধু একটি পরিবারের বুক ভেঙে দেয় না, কাঁদায় পুরো সমাজকে। নিষ্পাপ দুটি নাম—ইরা ও রামিসা। যারা একসময় পরিবারের স্বপ্ন, ভালোবাসা আর ভবিষ্যতের আলো ছিল, আজ তারা শুধুই স্মৃতি। তাদের হারানোর বেদনা এখনো তাড়া করে ফিরছে পরিবারকে, আর সেই বেদনার ভার নিয়েই সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সীতাকুণ্ডে আবেগঘন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ মে ২০২৬ (শুক্রবার) পবিত্র আসর নামাজ শেষে বিকেল ৫:১০ ঘটিকায় সীতাকুণ্ড পৌর বাজারস্থ আলিয়া মাদ্রাসার সামনে এই মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংস্থা “মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ, সীতাকুণ্ড থানা শাখা।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ, সীতাকুণ্ড থানা কমিটির চেয়ারম্যান এবং সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক।

জনাব মোঃ ওমর ফারুক তিনি তাঁর বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন: ধর্ষণ ও হত্যাকারীদের সাথে আমাদের কোনো আপোষ নেই। সমাজ থেকে এই ধরণের জঘন্য অপরাধ নির্মূল করতে হবে। রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসির আওতায় আনতে হবে।

উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক আবদুল্লাহ আল  কাইয়ুম চৌধুরী (উপদেষ্টা, মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ)
এডভোকেট খুরশিদ আলম (উপদেষ্টা, মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ)

উক্ত মানববন্ধনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সংগঠনের সচিব মোঃ ইফতেখার উদ্দিন। এছাড়া মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য এবং স্থানীয় সর্বস্তরের সাধারণ জনগণ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

সমাপ্তি:
রামিসা ও ইরা হত্যার বিচার চেয়ে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিটি বিকেল ৫:৩০ ঘটিকায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

14 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.