ঘোষণা ছাড়াই ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ

বিশেষ প্রতিনিধিঃ

আজ ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ থেকে ঢাকার দিকে কোনো বাস আসছে না। পূর্বঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ময়মনসিংহ শহরের মাসকান্দা বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, সেখান থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। মাসকান্দা টার্মিনালে অবস্থিত এনা বাসের টিকিট কাউন্টার বন্ধ ছিল। নগরের আকুয়া বাইপাস, শিকারিকান্দা বাইপাস এলাকায়ও ঢাকাগামী কোনো বাস পাওয়া যায়নি। অথচ স্বাভাবিক সময়ে ওই দুটি বাইপাসে ময়মনসিংহের ফুলবাড়িয়া, মুক্তাগাছা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকায় চলাচল করা বাস যাত্রীদের জন্য অপেক্ষা করে।

মাসকান্দা টার্মিনালে যাত্রীরা বাসের জন্য এসে ফিরে যাচ্ছিলেন। কেউ কেউ বিকল্প উপায়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন। ময়মনসিংহের ফুলপুর উপজেলার চর ঢাকিরকান্দি গ্রাম থেকে পাঁচজনের একটি দল শরীয়তপুরে যেতে মাসকান্দা টার্মিনালে আসেন। সেখানে বাস না পাওয়ায় বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁরা বলেন, ধান কাটার শ্রমিক হিসেবে কাজের জন্য শরীয়তপুরে যাওয়ার কথা ছিল তাঁদের। দলের একজন মো. জয়নাল বলেন, বাড়ি থেকে ময়মনসিংহ পর্যন্ত আসতেই ২০০ টাকা খরচ হয়েছে। ফিরে যেতে আরও ২০০ টাকা লাগবে। ৪০০ টাকা অযথাই গেল।

মাসকান্দা টার্মিনাল থেকে অনেক যাত্রী বিকল্প উপায়ে ঢাকায় যাওয়ার পথ খুঁজছিলেন। সোমা আক্তার নামের এক যাত্রী বলেন, তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। সিএনজিচালিত অটোরিকশায় করে ভেঙে ভেঙে গাজীপুর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা আছে তাঁর। বোররচর ও পরানগঞ্জ ইউনিয়ন থেকে ঢাকায় যাতায়াত রত কাঁচামালের গাড়ি গুলোও আজ চোখে পড়েনি। এমনকি অন্যান্য দিনের মতো আজ গাড়ি চলাচল করছে না। জনদুর্ভোগ চরমে।

টার্মিনালের টিকিট কাউন্টার বন্ধ থাকায় বাস চলাচল বন্ধের কারণ সম্পর্কে এনা পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ময়মনসিংহ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে বাস মালিকেরা আতঙ্কিত হওয়ায় ঢাকাগামী বাস বন্ধ রাখা হয়েছে। বিএনপি সমাবেশের নামে নাশকতা করতে পারে, এমন আতঙ্ক পরিবহন মালিকদের মধ্যে রয়েছে।

Press Didar

Recent Posts

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

17 hours ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

21 hours ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

22 hours ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

22 hours ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

2 days ago

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

3 days ago

This website uses cookies.