Categories: জাতীয়

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টীল মিলস’র লোহার ডাস্ট বোঝাই ৩টি ট্রাকছিন্তাই

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে সামনে পিছনে পুলিশের স্কট থাকা শর্তেও একটি সংঘবদ্ধ চক্র কর্তৃক ডাস্ট বোঝাই ৩টি ট্রাক হাইজ্যাক করে নিয়ে যাওয়ার অডিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার দুপুর ২টায় সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অবস্হিত আবুল খায়ের ষ্টীল মিলে থেকে ৭টি ট্রাক ভর্তি ১৫০ টনের ডাস্ট নিয়ে মিল থেকে বের হয়। এ সময় সামনে পিছনে মডেল থানার এস আই মোঃ বিল্লাল ও এস আই খাইরুদ্দীনের নেতৃত্বে পুলিশ স্কট ছিল। ডাস্ট বোঝাই ৭টি ট্রাক মহাসড়কে উঠে চট্টগ্রামের দিকে রওনা অবস্হায় শীতলপুর হাইস্কুলের সামনে সংঘবদ্ধ চক্রটি রড, কিরিচ ও হকিষ্টিক নিয়ে ট্রাক গুলোর গতিরোধ করে। চক্রটি ট্রাক গুলোর গতিরোধ করেই ৩টি ডাস্ট বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়। তবে পুলিশ গাড়ি থেকে নেমেই তাদেরকে ধাওয়া দিলে তারা কিরিচ, রড ও হকিষ্টিক ফেলে চলে যায়। হাইজ্যাককৃত ট্রাক ৩টি হলো – চট্টঃ মেট্রো শ – ১১-২৬৮৪, ১১-৪৩৫৫, ১১-০২৭৯।
এদিকে ডাস্টের মালিক জহির উদ্দিন বাবলু পুলিশ স্কটের কথা সত্যতা স্বীকার করে জানান, আমার ডাস্ট গুলো উদ্ধার করার জন্য পুলিশ জোড় চেষ্টা করছে। আমি এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম বলেন, মালামাল উদ্ধার করা হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে ভূল বুঝাবুঝিতে ধাক্কাধাক্কি হয়েছে।

Didar

Recent Posts

খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ

 কাইয়ুম চৌধুরী: ​খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…

2 days ago

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে…

3 days ago

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ ​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…

3 days ago

বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু।

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…

3 days ago

ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…

5 days ago

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…

5 days ago

This website uses cookies.