ভোটের অধিকার ফিরিয়ে আনতে যার যা কিছু আছে, তাই নিয়ে ঝাপিয়ে পড়ব; মুফতি ফয়জুল করিম

নিজস্ব প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিরাজগঞ্জ সভায় দলটির কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন,
ভোটের অধিকার ফিরিয়ে আনতে যার যা কিছু আছে, তাই নিয়ে আগামী ৩ নভেম্বর ঢাকার রাজপথে ঝাপিয়ে পড়ব।
বাংলাদেশে রাতের ভোট করতে দেয়া হবে না।

নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠ ও অবাধ নির্বাচন হতে হবে। ২০১৪ ও ১৮ সালে আমলা ও প্রশাসনকে ঘুষ দিয়ে তাদের অপশক্তি ব্যবহার করে রাতের ভোটে আওয়ামীলীগ সরকার গঠন করেছিল।

এ কারনেই কোন আমলা-প্রশাসন এমনকি একজন ওসিই সরকারের এমপিদের কথা শোনেনা। এমপিদের যেন নাকে খত দিয়ে ঘুরায়। বৃহস্পতিবার সন্ধ্যার আগে সিরাজগঞ্জ শহরের বাজারষ্টেশন স্বাধীনতা স্কয়ার চত্ত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে বিশাল সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাম্যতা, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা রক্ষার জন্য পাকিস্তানীদের বিরুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর এখনো সাম্যতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার কোনটাই দেশের মানুষ পায়নি।

তিনি বলেন, সাম্যতা মানে সকলের সমান অধিকার। কিন্তু দেশে শুধু এখন আওয়ামীলীগের অধিকার রয়েছে। আওয়ামীলীগ করলে আপনার চাকুরী হবে, বাসস্থান থাকবে ও চিকিৎসা সেবাসহ সব সুযোগ সুবিধা থাকবে। আর অন্যদলের মানুষ হলে কোনটাই পাবেন না।

মানবিক মর্যাদা মানে সকলের মর্যাদা থাকবে। কিন্তু বর্তমানে আওয়ামীলীগ যারা করে শুধু তাদেরই মর্যাদা আছে। অন্য কারো নেই। অন্যদলের যোগ্য সম্পন্ন লোকদেরও প্রতিনিয়ত লাঞ্চিত করা হচ্ছে। সামাজিক ন্যায় বিচারও দেশে নেই।

আওয়ামীলীগের কেউ ধর্ষণ, দুর্নীতি ও হত্যা মামলার আসামী হলেও তারা খোলা আকাশের নীচে বুক ফুলিয়ে ঘুরছে। কিন্তু অন্য দলের কেউ অপরাধ না করলেও তাদের জেলে থাকতে হচ্ছে।

তাই পাকিস্তানীদের বিরুদ্ধে যেমন- যার যা কিছু ছিল তাই নিয়ে ঝাপিয়ে পড়তে হয়েছিল তেমনি সাম্যতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ফিরিয়ে আনতে আওয়ামীলীগের বিরুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়তে হবে।

আমলাদের সমালোচনাা করে বলেন, বিদেশে যত টাকা পাচার হয়েছে, দেশে যত দুর্নীতি হয়েছে তার অধিকাংশের সাথেই আমলারা জড়িত। তাই আমলারাও চাচ্ছে তাদের যেন কোন বিচার না হয়-এজন্য রাতের ভোটে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করছে। এগুলো প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংগঠনের জেলা সভাপতি মুফতি মুহিবুল্লাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা সভাপতি হাফেজ আবু জাফর আহমেদ, সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি গোলাম উসমানী, উল্লাপাড়ার সাধারন সম্পাদক মাওলানা মানসুরুল হক, বেলকুচির সাধারন সম্পাদক, হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা হাবিবুল্লাহ, ইমরান হোসাইন, মুফতি আব্দুস সামাদ, ডাক্তার মোকলেসুর রহমান ও মঈনুল ইসলাম প্রমুখ।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

39 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.