শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে কারখানার ছাউনীর টিন পড়ে দুই শ্রমিক নিহত

  • আপডেট সময়ঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়ায় একটি কারখানায় কাজ করার সময় ছাউনীর শেড ভেঙে পড়ে মোঃ ফারুক (৪০) এবং মোঃ জহির (২৫) নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০ টার সময় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ৪ নং ওয়ার্ডের বক্তারপাড়া এলাকার পশ্চিমে অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি জিংক এ্যাশ উৎপাদন কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। নিহত একজন মোঃ জহির কুমিল্লার লাঙ্গলকোটের আবু তাহেরের ছেলে এবং নিহত অপরজন মোঃ ফারুক নোয়াখালী জেলার লক্ষিপুরের চন্দ্রগঞ্জ থানার মোল্লা বাড়ির গ্রামের নেছার আহমেদের ছেলে। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানা কর্তৃপক্ষ দুই শ্রমিকের মৃতদেহ সরিয়ে ফেলে চমেক হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, চট্টগ্রামের হালিশহরের তুহিন নামক একব্যক্তির মালিকানাধীন অল ট্রেড ইন্টারন্যাশনাল কারখানাটিতে জিংক এ্যাশ উৎপাদন করে আসছে। কারখানায় এঙ্গেল দিয়ে তৈরী শেড মেরামত করার সময় হঠাৎ করে পুরো শেড ভেঙে পড়ে। এসময় শেডের উপর কাজ করার সময় দুই শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনার পর পর কারখানার ভেতরে থাকা অন্যান্য শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়। দুপুর একটা দিকে কারখানা মালিকের পাঠানো দুইটি অ্যাম্বুলেন্সে করে লাশ দুটি চমেক হাসপাতালে প্রেরণ করে। মোঃ সহিদ নামে স্থানীয় এক যুবক জানান, হঠাৎ বিকট শব্দ হলে আমি দৌড়ে এসে দেখি গোডাউনটিতে শেড ভেঙে পড়েছে। দুইজনের মৃতদের পড়ে রয়েছে। বাকিরা সবাই দ্রুত চলে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানায়, একটি কারখানায় দুই শ্রমিক মারা যাওয়ার খবর পেয়ে সেখানে ফোর্স পাঠানো হয়েছে।
তবে কোন ডেড বডি পাওয়া যায়নি। এব্যাপারে একটি মামলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »