জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রাজমহল সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চন্দনাইশের দোহাজারী বারুদখানা এলাকার মনিদ্র দে’র ছেলে বাবুল দে (৫৫) ও সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের বণিক পাড়া এলাকার মৃত নিরঞ্জন ধরের ছেলে রঞ্জিত ধর (৫০)।
দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট সম্রাট হোসাইন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে দোহাজারীর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত্যু হয়েছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
This website uses cookies.