Categories: জাতীয়

সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম—৪, সীতাকুণ্ড ( পাহাড়তলী, আকবরশাহ আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীর সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ কুশল বিনিময় করতে জনাব আসলাম চৌধুরীর এমপির বাসভবনে দেখা করতে যান।

হৃদ্যতায় ভরপুর এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসলাম চৌধুরী এমপি মহোদয়ের সাথে সাংবাদিকদের ঈদ সৌজন্যতার আদান-প্রদান হয়।

আসলাম চৌধুরী সীতাকুণ্ডের সাংবাদিকদেরকে সাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পেশাগত নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব মুক্ত হয়ে, নিজেদের ভেদাভেদ ভুলে স্ব- স্ব দায়িত্ব পালনে সংহতি বজায় রাখলে যেকোনো প্রতিবন্ধকতা মোকাবিলা ও প্রকৃত সাংবাদিকতা নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়ন করা জরুরি। তিনি আরো বলেন, একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম গড়ার লক্ষ্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।
এসময় উপস্হিত ছিলেন বিএনপি নেতা মোঃ মোরছারিন,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম,হেদায়েত,সৌমিত্র চক্রবর্তী, ক্লাবের সহ সভাপতি খায়রুল ইসলাম,সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সেক্রেটারী লিটন চৌধুরী,সহ- সেক্রেটারী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দীন, প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরী, সিনিয়র সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু,সাইদুল হক,কৃষ্ণ চন্দ্র দাস,মীর মামুন,অ্যাডভোকেট মোঃ নাসির,দেলোয়ার খান,এস এম ইকবাল হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

16 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

2 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

2 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

3 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

4 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

4 days ago

This website uses cookies.