নাহিদ হাসান-
‘দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ নেব, বেকারত্ব দূর করব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যুবসমাজকে উজ্জীবিত করে নতুন দেশ গড়ার লক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে যুব মেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন রংপুর অঞ্চলের কুড়িগ্রাম জেলার চার ক্লাস্টারের যুব সদস্যদের নিয়ে তারুণ্যের উৎসব পালনে এ যুব মেলার আয়োজন করা হয়।
এ উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারী) সকালে এসডিএফ জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খলিলগঞ্জ হাইস্কুল ও কলেজ মাঠে এসে শেষ হয়।
পরে যুব মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা যুব উন্নয়ন কো-অর্ডিনেটর জামিল চৌধুরী।
এসডিএফ’র রংপুর অঞ্চলের আরএম (আইসিবি জিএ ইয়োথ) বারী আনসারির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত এসপি মাসুদ রানা, টিটিসির প্রিন্সিপাল আবু সৈয়দ মো: রেজাউল করিম, এসিডিএফ রংপুর অঞ্চলের আরএম (লাইভলিহুড এ্যান্ড সি এফ) জনাব মোঃ আলম আকবর।
এ সময় উপস্থিত ছিলেন এসডিএফ’র জেলা ব্যবস্হাপক শহিদুল ইসলাম, জেলা কর্মকর্তা ( যুব ও কর্মসংস্হান) অতিরিক্ত দায়িত্ব, জীবিকায়ন, জান্নাতুল ফেরদৌসী সহ সকল জেলা কর্মকর্তাবৃন্দ।
মেলায় কর্মকর্তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। যুবরা তাদের উৎপাদিত পন্যের পসরা সাজিয়ে স্টল দিয়ে তা বিক্রি করে এবং বিভিন্ন খেলাধুলা ও লটারিতে অংশগ্রহন করে। খেলাধুলা ও লটারিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা কর্মকর্তা (আইসিবি) ছামছুননাহার।
উল্লেখ্য, মেলায় প্রায় ১০০ জন যুব সদস্য অংশগ্রহন করে, নিজ দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ট্রেডে, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য মেলা থেকে তারা সংগ্রহ করে এবং কর্মসংস্হানের লক্ষ্যে সিভি জমা দেয় G4S এবং টিএমএসএস এর জব প্লেসমেন্ট অফিসারের কাছে।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.