Categories: জাতীয়

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের শিশু জান্নাতুল নাইমা হীরামনিকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখ দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালত আসামি জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. কামরুজ্জামান।

তিনি বলেন, আসামি বাবু শেখ তাঁর অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দীতে তিনি ঘটনার বিস্তারিত উল্লেখ করেছেন। পরে জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সূত্রে জানায়, সীতাকুণ্ডে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার শিশুটি তিনদিন চিকিৎসার পর মারা গেছে।
এর আগে গত রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে জান্নাতুল নাইমা হীরামনিকে গলার শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার করে কয়েকজন শ্রমিক। এরপর শিশুটিকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টায় শিশুটির মৃত্যু হয় বলে জানায় পুলিশ। একইদিন শিশুটিকে হত্যায় অভিযুক্ত বাবু শেখকে কুমিরা এলাকা থেকে গ্রেপ্তার করে ঘটনাস্হলে নিয়ে গিয়ে আলামত সংগ্রহ করেন। এরপর তাকে স্বাভাবিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে সবকিছু স্বীকার করে। আদালতে গিয়েও স্বীকার করবে বললে পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালতে ঘটনা কিভাবে করেছে সবকিছু স্বীকার করে জবানবন্দী দেন। এরপর তাকে কারাগারে প্রেরণ করে আদালত। ওদিকে আসামীর পক্ষে কোন আইনজীবি দাড়াবেনা বলে অঙ্গীকার করেন আইনজীবীরা। কেউ করলে তাকে অবান্চিত করা হবে বলেও জানিয়ে দেন আইনজীবিরা। সহকারী পাবলিক প্রসিউটর এড,সরওয়ার হোসেন লাভলু জানায়,কয়েকশত আইনজীবি নিহত ইরামনির পক্ষে দাঁড়িয়েছে আদালতে।আসামীর পক্ষে কেউ দাঁড়াবেনা।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.