জসিম উদ্দীন ফারুকী বিশেষ(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরি এলজি ও ওয়ান শ্যুটিং পিস্তলসহ ইমরুল কায়েস (৪১) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবক দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ খানবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে একটি টহল দল দোহাজারী রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি এলজি ও ১টি ওয়ান শ্যুটিং পিস্তলসহ ইমরুল কায়েসকে আটক করা হয়। প্রয়োজনীয় তদন্ত শেষে আটককৃত ব্যক্তিকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম বলেন, “দোহাজারী থেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র সহ এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.