শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে সেনা অভিযানে এলজি ও ওয়ান শ্যুটিং পিস্তলসহ যুবক আটক

  • আপডেট সময়ঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী বিশেষ(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরি এলজি ও ওয়ান শ্যুটিং পিস্তলসহ ইমরুল কায়েস (৪১) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবক দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ খানবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে।

সেনা ক‍্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে একটি টহল দল দোহাজারী রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি এলজি ও ১টি ওয়ান শ্যুটিং পিস্তলসহ ইমরুল কায়েসকে আটক করা হয়। প্রয়োজনীয় তদন্ত শেষে আটককৃত ব্যক্তিকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম বলেন, “দোহাজারী থেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র সহ এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »