সেনাবাহিনীর নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতা অক্ষুন্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রামের এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।
বুধবার সকাল ৯ টায় খাগড়াছড়ির দীঘিনালায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে রিক্রুট ব্যাচ ২০২৩ এর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
এসময় তিনি দেশ মাতৃকার যে কোন সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকারও আহবান জানান।
উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন
খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।,কর্নেল আ স ম বদিউল আলম, এএফডব্লিউসি, পিএসসি জি+ শাখা, ডিজিএফআই, খাগড়াছড়ি, কর্ণেল রুসলান উর রহমান, পিএসসি, কর্ণেল স্টাপ, ২৪ পদাতিক ডিভিশন,লেঃ কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান, পিপিএম, পিএসসি, অধিনায়ক ৫৪ বিজিবি,ডেট কমান্ডার, এএসইউ,খাগড়াছড়ি শাখা, অধিনায়ক ২৪ এফআইইউ, চট্টগ্রাম।
রিক্রুট ব্যাচে ২০২৩ -য়ে ৮৭১ জন নবীন সদস্য ৯ মাসের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন।
প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা রিক্রুটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.