সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ সোনারগাঁও পেট্রোল পাম্পের পাশে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে মাদামবিবিরহাটস্থ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের টিম এবং বিএমএমএ একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ফায়ার সার্ভিসের টিম আসার আগেই ৮/৯ টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে পুরাতন জাহাজের বিভিন্ন মালামালের দোকানে আগুন লাগলে মূহুর্তে আগুন সব দেকানে ছড়িয়ে পড়ে। দোকান ঘরের মালিক মোঃ শাহাব উদ্দিন বলেন, আগুনে প্রায় ৮/৯ টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোতে পুরাতন জাহাজের মুল্যবান জিনিস বিক্রি হতো। আগুনে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। আগুনের সূত্রপাত কিভাবে তা তাৎক্ষণিক জানা না গেলেও ধারণা করা হচ্ছে ওয়েল্ডিং কাজ করার সময় আগুন লাগতে পারে। এদিকে আগুন লাগার পর পরই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে প্রায় ১৫/ ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় হাজারো মানুষ চরম দূর্ভোগে পড়েন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.