
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের প্রাচীন বিদ্যাপিঠ দশপাইকা আলিম মাদ্রাসায়, ইউনিয়নের চানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন ও মোক্তার আলী রিসোর্টের প্রতিষ্ঠাতা মোক্তার আলীকে সংবর্ধনা দিয়েছে দশপাইকা আলিম মাদ্রাসা আজ বৃহস্পতিবার ৮ জানুয়ারী দুপুর ১২ টায় মাদ্রাসার হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়, উক্ত সংবর্ধনা অনুষ্টানে মাদ্রসার গভর্নিং বডির সভাপতি হাফিজ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও মৌলভী হেলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাফিজ আরব খান, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব মোক্তার আলী রিসোর্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোক্তার আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী হাশিম আলী,বক্তব্য রাখেন, দশপাইকা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা,লুতফুর রহমান বাবুল,মাওলানা আব্দুল মোছাব্বির,মাদ্রাসার অভিভাবক সদস্য বকুল খান,
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন,এলাকার মুরুব্বি হাজী রাশিদ আলী,সুন্দর আলী, প্রমুখ।
অত্র মাদ্রাসায় উন্নয়ন মুলক কাজের জন্য যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোক্তার আলীর পরিবারের পক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকার অনুদান দেয়ার প্রতিশ্রতি দেয়া হয়।
এবং প্রবাসীদের জন্য সভার পরিশেষে মুনাজাত করে মহান রবের নিকট দোয়া কামনা করা হয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply