Categories: জাতীয়

খাগড়াছড়ি বন বিভাগের সহায়তায় বিলুপ্ত প্রজাতির ভালুক, হরিণ ও বানর উদ্ধার

বিশেষ প্রতিনিধি।।

খাগড়াছড়ি বন বিভাগের সহায়তায় ১টি এশিয়াটিক ব্ল্যাক বিয়ার (কালো) প্রজাতি কালো ভালুক, ৬টি মায়া হরিণ ও ২টি বানর উদ্ধার করেছে খাগড়াছড়ি বন বিভাগ। মঙ্গলবার (০৬ জানুয়ারি) খাগড়াছড়ি সদরস্ত তেঁতুল তলা এলাকায় খাগড়াছড়ি বন বিভাগের টীম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম টীমের যৌথ অভিযানে সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমা’র বাগানবাড়ি থেকে প্রাণীগুলোকে উদ্ধার করা হয়।

এসময় সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমা বলেন, এলাকার মানুষরা বন থেকে প্রাণীগুলোকে শিকার করে মেরে ফেলতো। আমাকে অনেকে খবর দিলে আমি প্রাণীগুলোকে লালন – পালন করে বড় করি। এবং বন বিভাগকে খবর দিই। জানতে পারলাম বন্যপ্রাণী মারা-ধরা দণ্ডনীয় অপরাধ। তাছাড়া প্রাণীগুলো বিচরণের জন্য বনের অভায়ব দরকার। তাই আমি খাগড়াছড়ি বন বিভাগ’কে বিষয়টি অবগত করলাম।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা’র জানান, খাগড়াছড়ি বন বিভাগ বন্য প্রাণী রক্ষার্থে কাজ করে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে খাগড়াছড়ি বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম টীম এর যৌথ অভিযানে বন্যপ্রাণীগুলো’কে উদ্ধার করতে সমর্থ হই।

বন্য ধরা বা মারা দন্ডনীয় অপরাধ। যিনি প্রাণীগুলোকে এতোদিন লালনপালন করেছেন তিনি তার ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে এরকম কাজে লিপ্ত থাকবে না নিশ্চিত করেন।

এসময় তিনি আরও বলেন, মানুষের যেমন বাঁচার অধিকার আছে তেমনি প্রাণীদের প্রকৃতিতে বাঁচার অধিকার রয়েছে। এসব প্রাণী প্রকৃতির অলংকার। দিন দিন বন উজার ও বন্যপ্রাণী শিকারের কারণে প্রকৃতি থেকে এসব প্রাণী দিনদিন হারিয়ে যাচ্ছে। আমরা যদি প্রাণী গুলোকে রক্ষা না করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রাণী গুলোকে চিনবে এবং দেখতে কি রকম সেটা তারা জানতে পারবে। বন এবং বন্যপ্রাণী যদি প্রকৃতিতে থাকে তাহলে বন সুন্দর এবং প্রকৃতি ভালো থাকবে।
এবং এবিষয়ে সবাইকে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলেন বিভাগীয় বন কর্মকর্তা।

পরে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা উদ্ধারকৃত প্রাণীগুলো’কে কক্সবাজার ডুলা হাজারা সাপারি পার্কের প্রাকৃতিক বনে বিচরণের জন্য হস্তান্তর করেন।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.