জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান প্রেস ক্লাবের কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আজাদীর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলামের সভাপতিত্বে এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীলকে সভাপতি, দৈনিক প্রথম আলোর এস এম ইউসুফ উদ্দিনকে সিনিয়র সহসভাপতি এবং গ্লোবাল টিভির প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে মনোনীত হলেন-সহ সভাপতি- দৈনিক ইত্তেফাকের গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক আমাদের সময়ের হাবীবুর রহমান, দৈনিক মানবকণ্ঠের কামাল উদ্দিন হাবীবী, ও দৈনিক ইনফো বাংলার যীশু সেন।
যুগ্ম সাধারণ সম্পাদক- দৈনিক আমার দেশের আরফাত হোসেন, সহ সাধারণ সম্পাদক- বাংলাদেশ পোস্টের শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক -দৈনিক কালের কণ্ঠের আমির হামজা, অর্থ সম্পাদক- দৈনিক সংবাদের আনিসুর রহমান, দপ্তর সম্পাদক- আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আজাদীর মীর মোহাম্মদ আসলাম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের শফিউল আলম, দৈনিক ইনকিলাবের এম বেলাল উদ্দিন, রাউজান বার্তার সাহেদুর রহমান মোরশেদ, দৈনিক ভোরের কাগজের রমজান আলী ও দৈনিক আলোকিত বাংলাদেশের কামরুল ইসলাম বাবু।
এর আগে একইদিন সকাল ১১টায় প্রথম অধিবেশনে সংগঠনের সহ সভাপতি হাবীবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, রাউজান প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.