
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে মাদকবিরোধী সমাবেশ, পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ‘মাদককে না বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয় সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পরে সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার। আরও বক্তব্য রাখেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. লিটন মিয়া।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply