সীতাকুণ্ড প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি এম হেদায়েত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি খায়রুল ইসলাম,
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সাংবাদিক শেখ সালাউদ্দিন, আবুল খায়ের, সঞ্জয় চৌধুরী, মীর দিদার হোসেন টুটুল,
নাছির উদ্দীন অনিক, আবুল খায়ের, নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু, সায়েদুল হক, ইকবাল হোসেন রুবেল, মুসলিম উদ্দিন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য গর্বের। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও নৈতিক শক্তি ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব হলো সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে জাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়া। বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেন, শহীদদের অবদান তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
This website uses cookies.