কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হযরত পন্হিশাহ (রঃ) ফাউন্ডেশনের পরিচালনায় পন্হিশাহ কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ৪র্থ বারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলার সুনামধন্য উল্লেখযোগ্য মাদ্রাসার বাছাইকৃত ৩৫০ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে পাঁচটি কেন্দ্রে উক্ত মেধাবৃক্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, মাওলানা নুরুল কবির, মাওলানা নুরুচ্ছালাম, মাওলানা শফিউল কাদের, মাওলানা নুর মুহাম্মদ মাওলানা মশিউর রহমান, মুহাম্মদ আবদুল মান্নান। হযরত পন্হিশাহ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছলেহ উদ্দিন খালেদ বলেন, “মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরি করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেকে চিনতে ও নিজের সামর্থ্য আবিষ্কার করতে সহায়তা করে।” বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছলেহ উদ্দিন খালেদ, সমন্বয়কারী এমদাদুল হক, উপদেষ্টা মন্ডলীর সভাপতি শামসুল আলম, সদস্য নুরুল ইসলাম, রবিউল হোসেন রুবেল, নুরুচ্ছফা। অভিভাবকরা মনে করছেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের লক্ষ্যনির্ধারণে সহায়ক হবে এবং সীতাকুণ্ড উপজেলার সামগ্রিক শিক্ষা উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
This website uses cookies.