Categories: রাজনীতি

সীতাকুণ্ডে ধানের শীষ প্রতিকের প্রার্থী কাজী সালাউদ্দিন তফশীলকে স্বাগত জানিয়ে হাজার গাড়ির শোভা যাত্রা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডেঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার তফসিল ঘোষনা করায় স্বাগত জানিয়ে হাজার গাড়ী নিয়ে ৪৫ কিলোমিটার জুড়ে নির্বাচনী এলাকায় গাড়ি শোভা যাত্রা করেন। গাড়ী বহরটি পুরো উপজেলা জুড়ে বড়দারোগাহাট থেকে ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে অলংকার মোড় গিয়ে সমাপ্ত করেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তফসীল ঘোষনার সাথে সাথে উপজেলার উত্তর প্রান্ত বড় দারোগার হাট থেকে চট্টগ্রামের প্রবেশদ্বার সিটি গেইট ৪৫ কিলোমিটার পর্যন্ত অতিক্রম কালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে হাজার হাজার উৎসুক জনতা করতালি দিয়ে অভিনন্দন জানান ধানের শীষ প্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন কে। এই আসনটি চট্টগ্রাম – ৪ (সীতাকুণ্ড উপজেলা, আকবর শাহ্ থানা ও পাহাড়তলী থানা আংশিক)নিয়ে আসনটি গঠিত।
গাড়ি বহরের সাথে মোটর বাইক, প্রাইভেট কার ও মাইক্রোবাস ছিল। এসময় গাড়ি বহরের সাথে ছিলেন, বিএনপি উপজেলা সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, উপজেলা সাবেক বিএনপি সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি জয়নাল আবেদীন দুলাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এম আর চৌধুরী মিল্টন,পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড,সরওয়ার আলম লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী মোঃ সেলিম, ১নং সৈয়দপুর ইউনিয়ন সভাপতি কাজী এনামুল বারী, ২নং বারৈযাঢালা ইউনিয়ন সভাপতি মোঃ জাফর ভূইযা, পৌরসভার বিএনপি সাবেক সেক্রেটারি সামছুল আলম আজাদ, ৪নং মুরাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আকবর হোসেন, ৫নং বাডবকুণ্ড ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোঃ সাজ্জাদ হোসেন রাসেল, ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন সাবেক বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার, ৭নং কুমিরা ইউনিয়ন সাবেক সভাপতি সামছুদ্দোহা, বাড়বকুণ্ড বিএনপি নেতা মোঃ ইসমাইল,সাবেক সেক্রেটারি মনির হোসেন, ৮নং সোনাইছরী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজিমুদ্দৌলা,উপজেলা ছাত্রদলের সদস্য মো আরিফ, সহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

2 days ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

2 days ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

3 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

3 days ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

5 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

6 days ago

This website uses cookies.