বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মিজানুর রহমানের সঙ্গে ছাতক প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৮টায় ছাতক থানার অফিস কক্ষে থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন—
ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষসহ ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন জ্যোতি তপু, সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির, সাংবাদিক তমাল পোদ্দার, জাহাঙ্গীর আলম চৌধুরী, সুজন তালুকদার, সেলিম মাহবুব, জামিল হোসেন, লোকমান হোসেন এবং ফটো সাংবাদিক আমির আলী প্রমুখ।
মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশিদ বলেন,
চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও রাহাজানি দমনে পুলিশের সক্রিয় ভূমিকা অপরিহার্য। পাশাপাশি হলুদ সাংবাদিকতা রোধেও পুলিশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় বক্তব্যে নবাগত ওসি মিজানুর রহমান বলেন,
অপরাধ দমনে পুলিশ সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করা হবে।
তিনি আরও বলেন,
ছাতকের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। জিরো টলারেন্স নীতিতে অপরাধ দমন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
This website uses cookies.