Categories: রাজনীতি

সীতাকুণ্ড পৌরসভা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ড পৌরসভা বিভিন্স ওয়ার্ডের বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলের সংগঠন গোছানো এবং নির্বাচনকে সামনে রেখে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সীতাকুণ্ড মুনষ্টার কমিউনিটি সেন্টারে বুধবার বিকালে অনুষ্ঠিত
সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সিনিয়র সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল্লাহ।
সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ সঞ্চালনায় সভায়
বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব লায়ন গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী মিল্টন এবং সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ সারোয়ার হোসাইন লাভলু।

সভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আবুল কালাম, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ নুরুল গনি, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ আলমগীর ইমরান, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আলম বাবুল, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম রুবেল, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ উদ্দিন এবং ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম উদ্দিন, সীতাকুন্ড পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ আকবর হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নওশাদ হোসেন বাবলু, সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ মহিদুল আলম আবির, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুম উদ্দিন, পৌরসভা যুবদল নেতা মোঃ রেজাউল করিম রেজা, মোহাম্মদ মেহেদী হাসান, নাজিমুদ্দিন ডালিম, পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত এবং ছাত্রদল নেতা মোঃ শাহাবুদ্দিন।

সভায় কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
সীতাকুণ্ডের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসাথে কাজ করতে হবে। দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে সামনে এগিয়ে যেতে হবে।

সভা শেষে তিনি সীতাকুণ্ডবাসীকে আহ্বান জানিয়ে বলেন,
প্রত্যেক নামাজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করবেন।
সভা শেষ হয় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রার্থনার মধ্য দিয়ে।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

32 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

24 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.