চমেক হাসপাতালে হাজিরা দিয়েই চলে যান প্রাইভেট চাকুরীতে,চেম্বারে

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে চাকরি করেন ডা. অপর্ণা বড়ুয়া। একই সময়ে তিনি মেডিকেল অফিসার হিসেবে চাকরি করেন ফোরএইচ গ্রুপ নামে একটি কারখানায়। তার সেই চাকরিটিও স্থায়ী। একসঙ্গে দুটি স্থায়ী চাকরি করছেন তিনি। অর্থাৎ বেতন সরকার থেকে নিলেও কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠানে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. অপর্ণা বড়ুয়া প্রাইভেট চাকরিতেই বেশি সময় দেন। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রকমে হাজিরা দিয়ে চলে যান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের কানে গেলেও তারা কখনো তেমন গুরুত্ব দেয়নি। সেই কারণে অপর্ণা বড়ুয়া নিজের ইচ্ছেমতো চাকরি করার সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন খবরের কাগজকে বলেন, ‘একজন মেডিকেল অফিসার একসঙ্গে দুটি চাকরি করার সুযোগ নেই। বিষয়টি শুনলাম। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’
সূত্র: খবরের কাগজ

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.