Categories: রাজনীতি

সীতাকুণ্ডে জামায়াত নেতার বিরুদ্ধে একাধিক অনলাইন পত্রিকার ‘ভুল তথ্য প্রকাশ’-এর অভিযোগে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে এক জামায়াত নেতার বিরুদ্ধে দৈনিক আমার দেশ,সকালের সময় সহ কয়েকটি অনলাইন পত্রিকায় “অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ” প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজন করা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ নিজাম উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রবিউল হাসান সোহেল, মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ খায়রুল আলম, মোঃ জামশেদুল আলম, মোঃ কামাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য পাঠ করে সীতাকুণ্ড সাবেক পৌর কাউন্সিলর ও জামায়াত নেতা মোঃ রায়হান উদ্দিন দাবি করেন, সম্প্রতি স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল তাঁর বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছে তা “সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত মানহানিকর।” তিনি বলেন, অনুমানভিত্তিক ও যাচাইবাছাইহীন খবর প্রচারের মাধ্যমে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করেছে। সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট পত্রিকা ও অনলাইন ভার্সনগুলোকে প্রকাশিত সংবাদ প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

এ সময় তাঁর পরিবার ও কয়েকজন সমর্থক উপস্থিত থেকে সংবাদটির প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের “অসম্পূর্ণ তথ্যভিত্তিক প্রতিবেদন না ছাপার” আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিরা বক্তব্য শোনেন এবং অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পত্রিকা বা অনলাইন প্ল্যাটফর্মগুলোর কোন পক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Didar

Recent Posts

খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ

 কাইয়ুম চৌধুরী: ​খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…

3 days ago

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে…

3 days ago

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ ​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…

4 days ago

বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু।

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…

4 days ago

ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…

5 days ago

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…

5 days ago

This website uses cookies.