Categories: জাতীয়

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত,ট্রেন চলাচলে বিঘ্ন

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে আপ লাইনে ট্রেন চলতে গিয়ে উভয় দিকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে।
শনিবার দিবাগত রাত ০৪টার দিকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে সামান্য উত্তরে সিগনাল লাইট সংলগ্ন স্থানে এঘটনা ঘটে।

শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিলেটগামী পাহাড়িকা ট্রেন স্টেশনে দাড়িয়ে রয়েছে। পাশের লাইনে উদ্ধারকারী রিলিফ ট্রেন অবস্থান করছে। রেললাইন ধরে হেঁটে গেলে দেখা যায়, লাইনের উপর নির্মিত ব্রিজের পরে ট্রেনের বগি লাইনচুত্য হয়ে পড়ে রয়েছে। ট্রেনের ইঞ্জিন বগিগুলো প্রায় ১০০ ফুট দূরে টেনে নিয়ে যায়। এসময় রেল লাইন বাঁকা হয়ে যায়। রেললাইনের নিচে দেওয়া সিমেন্টের স্লিপার ভেঙ্গে গিয়ে পাথর সরে যায়। বগি লাইনচ্যুত হয়ে কাঁত হয়ে পড়ে থাকে।
ঘটনাস্থলে থাকা আরএনবি সদস্য মাধব আমাদের সময় কে বলেন, রাত আনুমানিক চারটির দিকে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। অবশিষ্ট বগিগুলো নিয়ে ইঞ্জিন বারৈয়ারঢালা স্টেশনে চলে যায়। সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের ডি.আর.এম ঘটনাস্থল পরদর্শন করেন। ট্রাফিক বিভাগ, ইনঞ্জিনিয়ারিং বিভাগের লোকজন উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।
সীতাকুণ্ড স্টেশন মাষ্টার মোঃ রাকিব উদ্দিন বলেন, মালবাহী ট্রেনটির পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এ কারনে ডাউন লাইন বন্ধ রয়েছে। চট্টগ্রাম মুখী লাইন দিয়ে ট্রেন চলছে। এজন্য ট্রেন চলাচলে কিছুটা সময়ক্ষেপন হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে বলা যাবে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

10 hours ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

1 day ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

1 day ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

2 days ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

2 days ago

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

2 days ago

This website uses cookies.