সুবর্ণচরে বালু খেকো মনিরের দৌরাত্ম্য থামছেই না, ধ্বংসের মুখে জনবসতি ও কৃষিজমি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও জনজীবন ধ্বংসের মুখে ফেলেছে এক প্রভাবশালী ব্যক্তি মনির হোসেন। তিনি স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে। তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলছে বালু ব্যবসা, ফলে এলাকায় পরিবেশ বিপর্যয়, মাটি ও বায়ুদূষণ, রাস্তা-ঘাট ভাঙন এবং ভূগর্ভস্থ পানির ভারসাম্য নষ্ট হচ্ছে।

অবৈধভাবে বালু তোলার কারণে এলাকার কৃষিজমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে, মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে এবং বসতবাড়ি ভাঙনের মুখে পড়ছে। সারারাত বালুর গাড়ির শব্দে ঘুমাতে পারছে না স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, মনিরের প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। মাঝে মাঝে প্রশাসন অভিযান চালিয়ে যন্ত্রপাতি জব্দ বা পুড়িয়ে দিলেও কয়েকদিন পরই আবার শুরু হয় বালু তোলা।

গত ২০ অক্টোবর (সোমবার) সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত পশ্চিম চরজুবিলী এলাকায় অভিযান চালিয়ে বালু তোলার মেশিনসহ মেশিনচালক তাজুল ইসলামকে আটক করে। আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে।

তবে বালু তোলা চক্রের মূল হোতা মনিরসহ সহযোগী হেদায়েত ও আক্তার হোসেন বাবুল আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, হেদায়েত ও বাবুল সরকারি রাস্তার পাশের জমি থেকে বালু তুলে মনিরের কাছে বিক্রি করছে। ফলে রাস্তা ও আশপাশের বসতি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পশ্চিম চরজুবিলীর রইচ ভুঁঞা বাড়ি, মায়ার বাড়ি ও বলি বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, দুই মাস ধরে অব্যাহত বালু উত্তোলনের কারণে তাদের জমি এখন বিশাল দিঘীতে পরিণত হয়েছে এবং সরকারি রাস্তা জনচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সচেতন মহলের মতে, আইনের তোয়াক্কা না করে বালু উত্তোলন অব্যাহত থাকলে শিগগিরই সুবর্ণচরের বড় অংশ ভুমি ধ্বস ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে।

Press Didar

Recent Posts

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

2 hours ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

23 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

23 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

This website uses cookies.