বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) ছাতক উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)-এর নবনির্বাচিত সভাপতি খালেদুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়েছ উদ্দিন এর সঞ্চালনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি, কবি, সাহিত্যিক ও কলামিস্ট এম. এ. হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেন্ট্রাল অর্গানাইজার বাবু মনোরঞ্জন তালুকদার,
সিলেট জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী,
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস,
অর্থ সম্পাদক ইব্রাহিম আলী,
ছাতক উপজেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি ও ইউপি সদস্য হোসাইন আহমদ লনি,
এবং সাংবাদিক সাকির আমিন প্রমুখ।
বক্তারা মানবাধিকার রক্ষা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ বিকাশে বিএমবিএফ-এর সক্রিয় ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
This website uses cookies.