Categories: রাজনীতি

ঐক্যবদ্ধ তৃণমূলই পরিবর্তনের সূচনা করবে — মোঃ ইউসুফ নিজামী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি বুধবার দত্তবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীতাকুণ্ড পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি’র পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ আলমগীর ইমরান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এ. কে. এম. শামসুল আলম আজাদ, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব সালেহ আহাম্মদ ছলো, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেছা নার্গিস, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, পৌরসভা মহিলা দলের সভানেত্রী মাসুদা খায়ের, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ আলাউদ্দিন, পৌরসভা বিএনপি’র সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা মাওলা লাকী, পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, যুবদল নেতা মেহেদী হাসান জনি।
এছাড়াও ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জিহাদ উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোঃ ইউসুফ নিজামী তার বক্তব্যে বলেন, “বিএনপি হচ্ছে জনগণের দল। তৃণমূলের ঐক্যই আমাদের শক্তি। আসন্ন দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে ৪ নং ওয়ার্ডের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিশেষ অতিথি এ. কে. এম. শামসুল আলম আজাদ বলেন, “বর্তমান দুঃসময়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্য ও ত্যাগই আন্দোলনের চালিকা শক্তি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে মাঠে থাকতে হবে।”

পৌরসভা বিএনপি’র সদস্য সচিব সালেহ আহাম্মদ সলো বলেন, “এই সভার মাধ্যমে আমরা সংগঠনের ভিত্তি আরও মজবুত করছি। প্রতিটি ওয়ার্ডে দলীয় কার্যক্রম নতুন উদ্যমে এগিয়ে যাবে।”

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেছা নার্গিস বলেন, “নারী নেত্রী ও কর্মীরা এখন আর পিছিয়ে নেই। আন্দোলন-সংগ্রামে নারীর ভূমিকা আগামী দিনে বিএনপির শক্তিকে আরও দৃঢ় করবে।”

এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “বিএনপির রাজনীতি মানে জাতীয়তাবাদ ও গণতন্ত্রের সংগ্রাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শেই আমাদের লড়াই। মাঠে থাকতে হবে সংগঠনের পতাকা উঁচু করে।”

সৈয়দ মোঃ আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, “আমরা মাঠের কর্মী, জনগণের পাশে থেকে রাজনীতি করি। ৪ নং ওয়ার্ড বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশ। আন্দোলন ও নির্বাচনের প্রতিটি মুহূর্তে আমরা প্রস্তুত আছি শহীদ জিয়ার আদর্শ রক্ষায়।”

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, “বিএনপি শুধু একটি দল নয়, এটি স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। তৃণমূলের ঐক্যই আমাদের শক্তি। আন্দোলন ও সংগঠন—দুটোকেই একসাথে এগিয়ে নিতে হবে। ৪ নং ওয়ার্ডের এই ঐক্যই ভবিষ্যৎ লড়াইয়ে জয়ের ভিত্তি হবে।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলমগীর ইমরান বলেন, “আমরা নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণের বিশ্বাস ও ভালোবাসাই বিএনপির শক্তি। ৪ নং ওয়ার্ড থেকে আমরা পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে চাই।”

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিগত আন্দোলনে শহীদ সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

চলতি সভাটি উৎসাহ-উদ্দীপনা ও দেশপ্রেমে পরিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যেখানে তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে সংগঠনের নতুন গতি ও ঐক্যের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.