জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে ধোপাছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদককে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্র ও চন্দনাইশ থানা পুলিশের যৌথ অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন- শংখকুল ১নং ওয়ার্ডের নওশা মিয়ার ছেলে মোস্তাক আহমেদ এবং পশ্চিম ধোপাছড়ি (ছামাছড়ি) ৫নং ওয়ার্ডের জিয়াবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম সারোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইলের বাবা, সাবেক বিডিআর সুবেদার মোঃ…
সিলেট প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদলের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাসের হার নিয়ে…
This website uses cookies.