বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের চড়িহালদার শীল পাড়ার বাসিন্দা অন্জলা শীল ও শিমুল শীলের পরিবার মানবেতর দিন কাটাচ্ছেন। অর্থের অভাবে ভাঙ্গা ঘর মেরামত করতে পারছেন না দীর্ঘদিন ধরে। অসহায় দুটি পরিবারের দুরবস্থা কথা জানার পর পরই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মো.ইউসুফ।
তিনি ঘর মেরামতের জন্য দুটি পরিবার গত ৩ মাস আগে নতুন
টিন উপহার দিলেও পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন দুটি পরিবার অর্থের অভাবে ভাঙা ঘর মেরামতের করতে পারছেন না।
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মো.ইউসুফের পক্ষ থেকে ১১ অক্টোবর অসহায় পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। আগামীতে মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ৪০ নম্বর দক্ষিণ ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, ৪১ নম্বর ওয়ার্ড পশ্চিমের সভাপতি মো.বাহার উদ্দিন,আকাশ শীল,অন্জলা শীল,মিন্টু কুমার শীলসহ বাংলাদেশ
জামায়াতে ইসলামী ৪০ নম্বর ওয়ার্ডের রোকন ও কর্মীবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.