কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল-এর চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মনোনীত হয়েছেন সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ক্লিন ইমেজের অধিকারী এবং ত্যাগী ও প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন মোহাম্মদ কেফায়েত উল্লাহ।
অতিসম্প্রতি তাঁকে উক্ত পদে মনোনীত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ জ্যোতি। এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা কামাল পাশা সরকার (পাশা)।
মনোনীত করার সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি এমন নির্দেশনা প্রদান করেন যে, চট্টগ্রাম উত্তর জেলায় জাতীয়তাবাদী সমবায় দলের কার্যক্রমকে গতিশীল করার মাধ্যমে বিএনপি-কে আগামী নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে জনগণের দোরগোড়ায় গিয়ে কাজ করতে হবে। সময় বেশি নেই, এখন থেকে মাঠে নেমে পড়তে হবে। আগামী নির্বাচনে বিএনপি-কে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে সর্বস্তরের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সর্বোপরি এটাই প্রমাণ করতে হবে যে, বিএনপি গণমানুষের দল, উন্নয়নের দল, সমৃদ্ধির দল।সমবায়ের মাধমে পল্লী উন্নয়নে কাজ করে যেতে হবে সকলকে।
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…
This website uses cookies.