শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

শৃঙ্খলা ফিরলেও সাগরদিঘীরপাড় ড্রীম টাওয়ার থেকে সরছে না পুলিশ

  • আপডেট সময়ঃ রবিবার, ১ জুন, ২০২৫

মেহেদী হাসান অপুর্বঃ

শান্তি শৃঙ্খলা ফিরলেও নগরীর সাগরদিঘীরপার ড্রীম টাওয়ার থেকে এখনো পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়নি। তাই ভূমির দখল বুঝিয়ে দিয়ে মোতায়েনকৃত ফোর্স সরিয়ে নিতে পুলিশ কমিশনার বরাবরে দরখাস্ত দিয়েছেন ড্রীম সিটির মালিকদের পক্ষের আমোক্তার ছমিরুন নেছা। তিনি জালালাবাদ থানাধীন আখালিয়া নোয়াপাড়া বন্ধন ১০/বি বাসার আনোয়ার হোসেনের স্ত্রী। মঙ্গলবার (১৮ মার্চ) পুলিশ কমিশনার বরাবরে দরখাস্তে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ জানুয়ারি সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে তিনি বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজধারী কার্যবিধি ১৪৫ ধারায় বিবিধ মামলা (নং- ০৩/২৫) দায়ের করি। ফলে আদালত উক্ত মামলাটি থানায় প্রেরণ করতঃ নির্মাণাধীন ড্রীম টাওয়ারে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করে পরবর্তীতে ২৭ জানুয়ারি কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘কে প্রেরণ করেন। যে কারণে কোতোয়ালী থানার ওসি নির্মাণাধীন ড্রীম টাওয়ারের অফিসে পুলিশ মোতায়েন করেন। এতে ভূমিতে শান্তি শৃঙ্খলা ফিরে আসায় উক্ত মামলাটি প্রত্যাহারসহ ছমিরুন নেছা তার বর্ণিত ভূমি থেকে পুলিশ প্রত্যাহার করে দখল বুঝিয়া দেওয়ার জন্য ১১ মার্চ আদালতে আবেদন করেন।

আদালত আবেদন পর্যালোচনা করেন এবং যেহেতু উক্ত মামলায় Civil Status-quo জারি আছে। তাছাড়া অত্র মামলার তপশীল বর্ণিত র্ণিত ভূমি নিয়া ১ম পক্ষ বাদী হয়ে অত্র মামলার ২য় পক্ষগণের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালতে (স্বত্ব মোকদ্দমা (নং-৬৬/২০২৫) দায়ের করিয়াছেন। বর্ণিত মোকদ্দমাটি বর্তমানে ওই আদালতে চলমান রয়েছে এবং উক্ত মোকদ্দমায়আদালত থেকে বর্তমানে Status-quo জারি আছে। এর ফলে ২য় পক্ষগণ নালিশা ভূমিতে বাদীগণের শান্তিপূর্ণ ভোগ দখলে কোনো বাধা বিঘ্ন প্রদান করেনি এবং করার কোন সম্ভাবনা নাই। এমতাবস্থায় উক্ত নির্মাণাধীন ড্রীম টাওয়ারে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করার জন্য ওসি জিয়াউল হক এবং এসআই মিজানুর রহমানকে বারবার বলা সত্ত্বেও এবং আদালতের কাগজ দেওয়ার পরও ভূমির দখল বুঝিয়ে দেওয়া এবং পুলিশ প্রত্যাহারের কোন পদক্ষেপ নেওয়া হয়নি। উপরম্ভ হয়রানি করায় ছমিরুন নেছা ও তার অংশীদারগণ অপূরনীয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন, মর্মে পুলিশ কমিশনার বরাবরে দরখাস্তে উল্লেখ করেন। তাই কোতোয়ালী মডেল থানাধীন সাগরদিঘীর পাড় সাকিনস্থ নির্মাণাধীন ড্রীম টাওয়ার হতে পুলিশ প্রত্যাহারের নির্দেশ প্রদানে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন। দরখাস্তকারী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »