রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিরায় পাওনা টাকা চাইতে গিয়ে সংখ্যালঘু পরিবারের তিন সদস্যকে ছুড়ি দিয়ে কুপিয়ে জখম,চমেকে ভর্তি সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় আবাসিক হোটেল ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ । সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে আরো এক যুবক খুন! দুই মাসে চার যুবককে হত্যা! সীতাকুণ্ডে কারখানার ছাউনীর টিন পড়ে দুই শ্রমিক নিহত বাড়বকুন্ডের কিশোর শাহেদকে ৯ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৬ উদ্ভোধন শিপ রিসাইক্লিং শিল্পের উন্নয়নে মন্ত্রীর আশ্বাস, বাংলাদেশ এখন ‘গ্রিন ইয়ার্ড’-এ বিশ্বে অগ্রগামী চন্দনাইশে তারেক রহমানকে নিয়ে কটূক্তি, অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল সীতাকুণ্ডে সাগরে অবৈধ ভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড ভাটিয়ারীতে ১২ টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ, আটক ১ 

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায থেকে ট্রাকসহ লুট হওয়া ১২টি কোরবানির গরু হাটে বিক্রয়ের জন্য আনা হলে সেখানে ভাটিয়ারী থেকে ১২ টি চোরাই গরু উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

গতকাল সোমবার মধ্য রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতাল সংলগ্ন একটি খালি জায়গা থেকে লুট হওয়া গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তামিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গত ২৪ মে শনিবার রাতে চট্টগ্রাম নগরীরতে নিয়ে যাওয়ার সময় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় দুর্বৃত্তরা গরু বোঝাই ট্রাকটিকে জিম্মি করে ১২ টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গরুর মালিক রোববার (২৫ মে) দুপুরে থানায় অভিযোগ দাখিল করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর জানায়, গত শনিবার ভোররাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় পিকআপ ভ্যানভর্তি ১২টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। সোমবার রাত সাড়ে ১২টার দিকে প্রযুক্তির সহায়তায় ভাটিয়ারির বিএসবি হাসপাতালের সামনের খালি জায়গায় অভিযান চালিয়ে ১২টি গরু উদ্ধার করা হয়। এ সময় কোরবানির গরু লুটে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ২০ থেকে ২২ লাখ টাকা। গরুগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে,আদালতের মাধ্যমে প্রকৃত মালিককে হস্তান্তর করা হবে। গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  এব্যাপারে থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »