শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

খুলনার দাকোপের কালিনগর এলাকা থেকে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

  • আপডেট সময়ঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

স্বপন কুমার রায়-

খুলনায় অস্ত্রসহ তিন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড। রোববার (২ ফেব্রুয়ারি) ভোরে দাকোপ উপজেলার কালিনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—খুলনার দাকোপ উপজেলার মো. ইয়াসিন মোল্লা (৪০), মো. সোহরাব সানা (৬০) ও মো. সিরাজুল সানা (৩০)। তাদের বিরুদ্ধে অস্ত্রের মহড়া, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগ রয়েছে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে খুলনার দাকোপ উপজেলার কালিনগর বাজার-সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ঘটনাস্থল থেকে এলাকার চিহ্নিত দুর্ধর্ষ তিন সন্ত্রাসীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কালিনগর বাজার-সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবনে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনালা পাইপ গান, একটি চাইনিজ কুড়াল ও ৩টি ছুরি উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ব্যবহার করে এলাকায় মাছের ঘের দখল করে আসছিল। এ ছাড়া তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলাও রয়েছে।
এদিকে উদ্ধার হওয়া পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »