বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময় গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দাকোপের খুটাখালী বাজুয়া আর্য্যহরি সভার নবনির্বাচিত কমিটি গঠিত। 

  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ

খুলনার দাকোপ উপজেলার খুটাখালী বাজুয়া আর্য্য হরিসভা পরিচালনা পরিষদের নবনির্বাচিত কমিটি নির্বাচিত হয়েছে।২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে আর্য্য হরি সভা মন্দির মাঠ প্রাঙ্গণে ৩ (তিন)সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বাজুয়া সুরেন্দ্র নাথ মহাবিদ্যালয়ের অধক্ষ্য শ্যামল কান্তি রায়,ও বাজুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন,এবং বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার দে এর পরিচালনায় আগামী ৩(তিন) বছরের জন্য নতুন কমিটি গঠনের কার্ষ্যক্রম শুরু হয়। সভায় ৫৭ জন কমিটির সদস্যদের মধ্যে ৫২ জন সদস্য উপস্থিত থেকে তাঁদের মতামত প্রকাশ করেন প্রথম অধিবেশনে। এসময় নির্বাচন তপশীল ঘোষণা করা হলে এক অংশের সদস্যরা সময়ের জন্য বলেন, নির্বাচন পরিচালনা কমিটি এটা মানতে না চাইলে তারা আর্য্যহরি সভা ত্যাগ করেন। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশন শুরু হয় বেলা ৩টার দিকে এসময় সকলের মতামতের ভিত্তিতে ১৫ টি পদে নির্বাচন করার জন্য পরিচালনা কমিটি মনোনয়ন পত্র বিতরণ সহ জমা দেওয়া কথা ঘোষণা দেন।তবে কমিটির ৩৭ জন এ গন ভোটে উপস্থিত ছিলেন। পরিচালক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সুরোজিত কুমার রায়, সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রবীর রায়,(বাপ্পি), ক্যাশিয়ার পদে নির্বাচিত হয়েছেন দীপক সরদার, সহ আরো বাকী পদেঅন্যান্যরা নির্বাচিত হন। উল্লেখ্যো ঐতিহ্যবাহী খুটাখালী (বাজুয়া) আর্য্যহরিসভা পরিচালনা কমিটি গঠন নিয়ে দ্বিধা বিভক্ত সদস্যরা সাবেক মহাপরিচলক সরোজিত কুমার রায়ের অর্থনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার অভিযোগ এনে গত ৬ ডিসেম্বর নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন করেন ।এতে বাজুয়া সুরেন্দ্র নাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায় প্রধান করে তিন সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন বাজুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেব প্রসাদ গাইন ও বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »