রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

গত ১৬ বছর স্বৈরাচার সরকার আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল!

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

বাংলাদেশ জামায়াতে ইসলাম সীতাকুণ্ড উপজেলা শাখা সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দীর্ঘ ১৬ বছর পর মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরীর ফৌজদারহাটস্থ বাসভবনে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার।

তিনি বলেন, আমাদের বিগত ১৬ বছর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। দীর্ঘদিন অন্যায়ভাবে আমাদেরকে সব কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দিয়ে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। ঘরোয়া আলোচনা করলেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মামলা জড়িয়ে জেলে দিতো!

গত ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারপর থেকেই আমরা মুক্ত বাতাস নিতে পারছি। আর এ জন্য আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, যার যার জায়গা থেকে ভূমিকা নিতে হবে।

তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার মিডিয়া বিভাগের সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার নুরুছছালাম, উত্তর জেলার মিডিয়া সম্পাদক মুহাম্মদ রফিক, উপজেলার আমীর মওলানা মিজানুর রহমান, উপজেলার সেক্রেটারি মুহাম্মদ তাহের, উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাবেক সভাপতি এম হেদায়েত,সৌমিত্র চক্রবর্তী,সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নাসির উদ্দীন অনিক, এ্যাড,নাসির উদ্দীন। মত বিনিময় সভায় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »