শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে এভারগ্রীন কেজি স্কুলে বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরস্হ এভারগ্রীণ কে.জি স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী।
বিদ্যালয়ের শিক্ষিকা রোজিনা আক্তারের সঞ্চালনায় অধ্যক্ষ মোঃ ইমাম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিভাবক মোঃ বেলাল হোসেন মিঠু, অভিভাবক সীমা রানী দে । এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক শেখ সালাউদ্দিন, শিক্ষিকা রেহানা আক্তার, অভিভাবক মোঃ জামশেদ উদ্দিনসহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি সৌমিত্র চক্রবর্তী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কে.জি ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণি শেষ করে মাধ্যমিক স্কুলে ভর্তি হতে চলেছ। এভাবে একদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ও শেষ করবে। কিন্তু মনে রেখো তোমরা যত বড়ই বৃক্ষই হও না কেন তোমাদের শেকড় গড়ে উঠেছে এই এভারগ্রিণ কেজি স্কুলে। এই স্কুলের শিক্ষকরা তোমাদের শাষন করেছেন, ভালোবেসেছেন তোমাদেরই মঙ্গলের জন্য। শিক্ষকদের কোন স্বার্থ থাকে না। তারা তোমাদের সঠিক পথে পরিচালনার জন্য শাষন করেন। এই শাষনই একদিন তোমাদের আলোর পথ দেখাবে। অনুষ্ঠানে সভাপতি ইমাম উদ্দিন বলেন, তোমরা শিক্ষিত ও সৎ মানুষ হয়ে দেশের জন্য নিজেকে প্রস্তুত করো। একদিন অনেক বড় হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে বলবে স্যার আমি এখন প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছি। অথবা আরো বড় কিছু। এটাই আমরা শুনতে চাই। তোমাদের জন্য শুভকামনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »