শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে পুলিশের হাতে পলাতক ৪ আসামী আটক

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ৪ আসামি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ নাজমুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জিআর ১৮৭/০৬ ( সদর) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার জাগছড়া চা বাগান এলাকার গোপাল মৃধার ছেলে রামু মৃধা (২৬) কে গ্রেপ্তার করেন। এছাড়াও এসআই শ্যামল কুমার নন্দী, এসআই মহিবুর রহমান, এসআই/সুব্রত চন্দ্র দাস অভিযান চালিয়ে জিআর ৮৩/২৪ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর-উত্তরসুর এলাকার আহাদ মিয়ার ছেলে মো. রুমন মিয়াকে শহরতলীর শাহীবাগ থেকে গ্রেপ্তার করেন। অপর এক অভিযানে জিআর ২৮৮/২০ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামি শ্রীমঙ্গল সোনারবাংলা রোডের হাজী আব্দুল হান্নান এর ছেলে আব্দুর রহিমকে গ্রেপ্তার করেন। অন্য এক অভিযানে জিআর ৩১৬/২২ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি শহরের জালালিয়া সড়কের মোঃ কালা মিয়ার ছেলে মোঃ রাজন মিয়া (২২) গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »