শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষকে ওএস‌ডি- ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টারঃ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ শি‌শির রঞ্জন চক্রবর্তীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

তাঁর জায়গায় ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেডিকেল কলেজটির শিশু বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান চৌধুরী।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিশির রঞ্জন চক্রবর্তীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে তাঁকে ওএসডি করার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় গত ১ সেপ্টেম্বর এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছয় শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখতে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সে সময় অধ্যক্ষ শি‌শির রঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধেও শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ উঠেছিল।

শি‌শির রঞ্জন চক্রবর্তী বলেন, তাঁকে স্বাস্থ‌্য অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়টি তিনি প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে পেরেছেন।

গত বছরের ১২ ফেব্রুয়ারি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »