শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ওসমানীনগরে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট) কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন।

  • আপডেট সময়ঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

এম মখলিছ খান:

সিলেটের ওসমানীনগরে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট) কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ০৪ অক্টোবর সকাল ১০ ঘটিকায় উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আলী আজমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম খান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

২০০৭ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত উপজেলার ০৮ টি ইউনিয়নের নাগরিকদের স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ থেকে বিদ্যমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং চোখের আইরিশ সহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে। পরবর্তীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উপজেলার ০৮ টি ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

জানা গেছে, উপজেলার তাজপুর ইউনিয়নে ৩ থেকে ৮ অক্টোবর, দয়ামীর ইউনিয়নে ৯ থেকে ১৭ অক্টোবর, উছমানপুর ইউনিয়নে ১৮ থেকে ২৩ অক্টোবর, সাদিপুর ইউনিয়নে ২৪ থেকে ২৯ অক্টোবর, গোয়ালা বাজার ইউনিয়ন ৩০ অক্টোবর থেকে ০৪ নভেম্বর, উমরপুর ইউনিয়নে ৪ থেকে ৭ নভেম্বর, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৮ থেকে ১০ নভেম্বর, বুরুঙ্গা বাজার ইউনিয়নে ১১ থেকে ১৩ নভেম্বর বিতরণ করা হবে। এছাড়া যারা সময় মত নিতে না পারবে পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »