সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন আর নেই

  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

কাইয়ুম চৌধুরীঃ

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন (৭৫) আর নেই। (ইন্নালিল্লাহে….রাজেউন)। তাঁর আকস্মিক ইন্তেকালে তার শুভাকাঙ্ক্ষী পরিবার আত্মীয়-স্বজন ও মরহুমের প্রিয় সংগঠন আনজুমান ট্রাস্টের গণ্যমান্য ব্যক্তিবর্গ সমর্থক শুভাকাঙ্ক্ষী সকলের মাঝে সকলের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।

আজ ২৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৮টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি ১ পুত্র ও দুই কন্যা সন্তান দুনিয়াতে মৃত্যুকালে রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি আরও বলেন, মহসিন সাহেবের মরদেহ বর্তমানে বলুয়ার দিঘীর খানকায় নিয়ে যাওয়া হচ্ছে। জানাজার ব্যাপারে হুজুর কেবলা পরে সিদ্ধান্ত দিবেন।

যুগ্মমহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার বলেন, মহসিন সাহেব সকালে হুজুর কেবলার সাথে ফজরের নামাজ আদায় করেন। পরে শরীর খারাপ লাগলে হুজুর কেবলা উনাকে অ্যাম্বল্যান্সে তুলে দিয়ে হাসপাতালে পাঠান। সেখানেই তিনি সকাল ৮টায় ইন্তেকাল করেন।

উল্লেখ্য : মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার প্রাণাধিক প্রিয় সংগঠন আনজুমানে ট্রাস্টের সক্রিয় দায়িত্ব থেকেছেন।দায়িত্বকালে সংগঠনের সকলের ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় তিনি সম্মানের সাথে দায়িত্ব পালন করেছেন। দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েও শুভাকাঙ্ক্ষী সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন তার কর্মকাণ্ডে কর্মগুণে।

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট (আনজুমান ট্রাস্ট নামে পরিচিত) বাংলাদেশের একটি ধর্মীয় সংগঠন। আনজুমান মানে সমাজ (সোসাইটি), রহমানিয়া হযরত আবদুর রহমান চৌহরভি এর নাম থেকে নেওয়া হয়েছিল, আহমদিয়া হযরত সৈয়দ আহমদ শাহ এর নাম থেকে নেওয়া হয়েছিল, আর সুন্নিয়াকে সুন্নিয়াতের একাত্মতার জন্য নেওয়া হয়েছিল এবং ট্রাস্ট কল্যাণের প্রতীক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »