শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ওসমানীনগরে তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

এম মখলিছ খান:

সিলেটের ওসমানীগরের ঐতিহ্যবাহী স্বানামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণকান্ত দাসের অবসরজনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ প্রশাসনের উদ্যোগে কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ।
অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, তাজপুর ডিগ্রি কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণ কান্ত দাস।

কলেজের নতুন যোগদানকৃত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ খয়রুল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারী প্রভাষক আমিনুল ইসলাম রাসেলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী অধ্যক্ষ প্রাণকান্ত দাস শুধু একজন অধ্যক্ষ নন, তিনি আমাদের অভিভাবকের মতো ছিলেন। যেকোনো বিষয়ে পরামর্শ নিতাম। বিদায় বড় কষ্টের, তবুও মানতে হবে। আমাদেরও এভাবে একদিন বিদায় নিতে হবে। একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে মূলত আজকের এই আয়োজন। প্রাণকান্ত স্যার ছিলেন একজন সাদা মনের মানুষ। এমন শিক্ষক আর হয়তো আমরা পাব না। স্যারের নীতি আদর্শকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম চালাব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক আশুতোষ রঞ্জন দাস, মোঃ খসরুজ্জামন, অর্পণা ভট্রাচার্য, প্রভাষক মরিয়ম আক্তার , মোঃ সেলিম মোল্লা, সুমিত সেন, সুশান্ত দেবনাথ, মিতা রানী বৈদ্য, মাসুদ করিম, সুলাইমান হোসাইন খান, সুহেল আহমদ, মোঃ আতাউর রহমান, প্রভাকর চৌধুরী, আইসিটির প্রভাষক সালমা খাতুন, প্রদর্শক মোঃ আবু ছিদ্দিক, মোহাম্মাদ শহিদুল্লাহ্, শরীর চর্চা শিক্ষক আশরাফ আলী, প্রভাষক আমিরুল ইসলাম,রাজীব গুপ্ত, শিক্ষার্থী জুনেদ আহমদ,ইলিয়াছ আলী ও সালমান আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »